আমেরিকায় ফের বন্দুকবাজের হামলায় মৃত ১০
দি নিউজ লায়নঃ সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে কিং সুপার স্টোরের সামনে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। জানা গিয়েছে, এ দিন হঠাৎই ‘কিং সুপার্স’ দোকানের সামনে এক বন্দুকবাজ গুলি চালাতে শুরু করে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় এক পুলিস অফিসার-সহ বেশ কয়েজনের মৃত্যু হয়েছে।
একটি সূত্রের দাবি, কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিস। বোল্ডার পুলিসের অফিসার কেরি ইয়ামাগুচি জানিয়েছেন, ওই অভিযুক্তও গুলিতে আহত হয়েছেন।কী উদ্দেশ্যে হামলা তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল সুপারমার্কেটের সামনে এখনও প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Post a Comment